শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ১টি পেট্রোল পাম্প ও ২টি অয়েল মিলসকে ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৪ এম
শাহরাস্তিতে ১টি পেট্রোল পাম্প ও ২টি অয়েল মিলসকে ৭০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি পেট্রোল পাম্প ও ২ টি অয়েল মিলকে ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার ও বিএসটিআইয়ের অভিযানে এ অর্থদন্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার জানান, উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক দিকনির্দেশনায় ও পরিদর্শক বিএসটিআই কুমিল্লা এর সহযোগিতায় উয়ারুক স্টেশনে অবস্থিত  কাজী ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ঠাকুর বাজারে অবস্থিত পাটোয়ারী অয়েল মিলসে পন্যর গায়ে সঠিকভাবে মোড়কজাত না করায় ১০ হাজার টাকা অর্থদন্ড ও একই অভিযোগে ঠাকুর বাজার সাহা অয়েল মিলসকে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লা, শাহরাস্তি মডেল থানার একটি চৌকস দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital