শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমরা নির্বাচিত হলে উন্নয়ন মূলক কাজ করে চাঁদপুরকে চাঁদ বানিয়ে ছাড়বো

শতাধিক গাড়ি বহর নিয়ে চাঁদপুরে পথ সভা করলেন আজম খান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৭ পিএম
শতাধিক গাড়ি বহর নিয়ে চাঁদপুরে পথ সভা করলেন আজম খান
শতাধিক গাড়ি বহর নিয়ে চাঁদপুরে আগমন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আজম খান।
২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে তিনি মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকভ্যান এবং মোটর সাইকেলসহ শতাধিক বিশাল গাড়ি বহর নিয়ে বিভিন্ন নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে চাঁদপুরে প্রবেশ করেন। ঢাকা থেকে রওয়ানা হয়ে প্রথমে তিনি মতলব উপজেলায় পথসভা করে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘ কয়েক বছর আমার নিজ এলাকায় চাঁদপুরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামী করে রাখা হয়েছিলো। আজ এত বছর পর চাঁদপুরে এসে আমি অনেক আনন্দিত। কারন আপনারা আমাকে যে আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি খুব মুগ্ধ এবং উচ্ছাসিত।
তিনি বলেন, আমরা সবাই একই দলের কর্মী, আমরা যেনো এক নেতা আরেক নেতার উপর কোন প্রকার শক্তি প্রয়োগ না করি। একজন নেতার ভোটের যে মূল্য সাধারণ মানুষের ভোটেরও সে একই মূল্য। অনেকেই বলে থাকেন চাঁদপুরে নেতা হবে কে। নেতা নির্ধারণ করবে আমাদের নেতা তারেক রহমান।
আমাদের চাঁদপুরে যে কমিটি আছে, আপনাদের আহবান জানাচ্ছি আপনারা সেই কাঠামো অনুযায়ী যে যার নেতৃত্বকে মেনে নিন। আপনারা কেউ দয়া করে হিংসা, বিদ্বেষ, কোনো  কাটাকাটি মারামারিতে জড়াবেন না। যুদ্ধ নয় আমরা শান্তি চাই শান্তি। আমাদের নেতা জনাব তারেক রহমান যাকে নেতা নির্ধারণ করবেন, আমরা তাকেই সবাই শ্রদ্ধা ভরে মেনে নিবো। আমরা তার জন্যই কাজ করবো।
তিনি আরো বলেন আমি দীর্ঘ ষোল বছর পর চাঁদপুরে এসে দেখলাম চাঁদপুরে তেমন কোন উন্নয়ন হয়নি। আমি যখন কলেজে পড়তাম তখন চাঁদপুর শহরে যেরকম রাস্তাঘাট দেখেছি সেগুলো সেরকমই রয়ে গেছে। রাস্তাঘাটের তেমন কোন উন্নয়ন হয়নি।
চাঁদপুরে হাজার হাজার ভবন হয়েছে অনেক মানুষ বেড়েছে কিন্তু সে হারে চাঁদপুরে তেমন কোন উন্নয়ন হয়নি। আমাদের উন্নয়নের জন্য তারেক রহমানের যেই ৩১ দফা রয়েছে সেটাকে পালন করতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন হবে। গত ১৬ বছরে আমাদের চাঁদপুরে লোক সংখ্যা বেড়েছে প্রায় দশগুণ। কিন্তু কোন মেইল ইন্ডাস্ট্রি তেমন কোন কিছুই হয় নাই। তাহলে আমাদের যে যুবসমাজ রয়েছে তারা কোথায় যাবে।
তারা চাকরি করবে কোথায় গিয়ে। তাদের মধ্যে অনেকেই বেকার জীবন যাপন করছেন। তাহলে তাদের চাকরির জন্য আমাদেরকে চাঁদপুরের সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে মেইল ইন্ডাস্ট্রি করতে হবে।
অনেক নারীরাও কর্মহীন, তাই আমরা চাঁদপুরে ক্ষুদ্র কুটির শিল্প করার চেষ্টা করবো। বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে চাঁদপুরকে চাঁদ বানিয়ে ছাড়বো আমরা ইনশাআল্লাহ।
সভায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, রাফিউস শাহাদাত ওয়াসিম, জিসান চাঁদপুর জেলা শাখার সভাপতি এমদাদুল হক মিলন সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হাসান আলী মাঠের আলোচনা শেষে হাজার নেতাকর্মীসহ গাড়ি বহর নিয়ে তিনি তার গ্রামের নিজ বাড়ি মৈশাদীতে দিতে ফিরে যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital