বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডিএনসি চাঁদপুরের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৭ পিএম
ডিএনসি চাঁদপুরের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নির্দেশে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেপ্তার।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নির্দেশে পুলিশ ফোর্সসহ পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর নেতৃত্বে রেইডিং টিম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা রাজিয়া মহোদয় কর্তৃক গঠিত টাস্কফোর্স ফরিদগঞ্জ থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) অভিযানে ১ জন আসামীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামীকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট আইনে ১ (এক) মাস কারাদণ্ড প্রদান করেন।

আরেক সফল অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল মুন্সি (২৪), পিতা: মোঃ শাহজান মুন্সি, সাং: উত্তর কাঁচারিয়া, উপজেলা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুরকে ০৭(সাত) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অতপর ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital