বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মেধাবী পুরস্কার প্রদান করছেন অতিথিবৃন্দ।
চাঁদপুর সদর উপজেলার পৌর১৪ নং ওয়ার্ডস্থ বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী ২০২৫) বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ এর সভা প্রধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার খান, ১৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর পাটওয়ারী, বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জসিম মাল, গন অধিকার পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী আশ্রাফুজ্জামন রাসেল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরজনিত বিদায়ী শিক্ষক হাছিনা খাতুন ও খোদেজা আক্তারকে সন্মাননা প্রদান করা হয় ও বিদায়ী প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আমিনুল হককে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয়ে সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বাবুল মাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কাকন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ খান, ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মোবারক পালোয়ান প্রমুখ।








