বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরপুরচন্ডী ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম
তরপুরচন্ডী ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ

চাঁদপুর সদরের ৭ নং তরপুরচন্ডি ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণের উদ্বোধন করেন প্রশাসনিক কর্মকর্তা মনছুর আহমেদ।

ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদরের ৭ নং তরপুরচন্ডি ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।

এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ৬৯৬ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্ত মনছুর আহমেদ, ট্যাগ অফিসার নুরজাহান বেগম, চাঁদপুর সদর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মেনরুম।

Model Hospital

জানা যায়, বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি উপকার ভোগীরা। টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন পণ্য সংগ্রহকারীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital