বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৮ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লবকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদ ও তার দোসররা মরিয়া হয়ে ওঠেছে। তারা নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কোনো অবস্থাতেই তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। দেশপ্রেমিক জনতাকে অত্যন্ত সতর্কতার সাথে এসব মোকাবেলা করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন। দ্রব্যমূল্য সাধরণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার কার্যকরি উদ্যোগগ্রহণ করতে হবে।

শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক।

Model Hospital

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও মুহাম্মদ শরীফ মৃধাকে সেক্রেটারি মনোনীত করে শপথ বাক্য পাঠ করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital