শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে রুহিতারপাড় যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৮ পিএম
মতলব উত্তরে রুহিতারপাড় যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

মতলব উত্তরে রুহিতারপাড় যুব সমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ হয়েছে।

মানবতার সমাজ গড়ার লক্ষ্যে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় যুব সমাজের উদ্যোগে নিষ্ঠাবান যুবকেরা ও প্রবাসীরা মানবতার ফেরিওয়ালা হয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে রুহিতারপাড় গ্রামের যুবসমাজ ও প্রবাসীরা একত্রিত হয়ে তাদের নিজস্ব অর্থায়নে গ্রামের অসহায় পরিবারের মাঝে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি-১.৫ কেজি, ছোলা-১.৫ কেজি, খেজুর-১ কেজি, পেঁয়াজ-১ কেজি, সয়াবিন তেল-১.৫ কেজি, অ্যাংকার ডাল- ১.৫কেজি, বেসন- ১কেজি, চিনি-১ কেজি, লবন-১ কেজি, ইসবগুলের ভুসি- ১০০গ্রাম ইত্যাদি।
রুহিতারপাড় যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়, আমাদের গ্রামের প্রবাসীরা ও যুবসমাজ একত্রিত হয়ে প্রতি বছরের ন্যায় এ বছরো আমাদের গ্রামের দুস্থ ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছি।
রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম বেড়ে যায় এতে করে অল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়ে যায়। আমরা সবাই মিলে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
রমজানের ঈদেও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital