বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুর শহর ইসলামী আন্দোলনের মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৬ পিএম
রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুর শহর ইসলামী আন্দোলনের মিছিল

রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুর শহর ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর শহর শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে স্বাগত মিছিলটি বাইতুল আমীন মসজিদের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

তিনি বলেন, মুসলমানদের ইবাদতের মাস হলো পবিত্র মাহে রমজান। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। প্রশাসন ও স্থানীয় কতৃর্পক্ষের নিকট আমাদের জোরালো দাবি, সিন্ডিকেট ও মজুতদারি বন্ধ করে দ্রব্যমূল্য সকল শ্রেণির মানুষের ক্রয়সীমার মধ্যে রাখুন। যাতে খেটেখাওয়া মানুষ দুই বেলা খেয়ে সিয়াম সাধনা করতে পারে।

Model Hospital

তিনি আরও বলেন, মদকে ইসলাম হারাম করেছে। কোন ভালো লোক মদ্যপ হতে পারে না এবং এটাকে সমর্থনও করতে পারে না। মদকে বৈধতা দেওয়ার যে পাঁয়তারা চলছে তা সাধারণ জনগণ মেনে নেবে না। আগামীকাল ১লা এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাই আহুত জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীর প্রতি উদাত্ত আহবান জানান হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি ইয়াসিন রাশেদসানী, সদর উপজেলা সভাপতি ডাঃ বেলাল হোসাইন।

স্বাগত মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital