শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে রমজানে পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামীর মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:৪১ পিএম
মতলব উত্তরে রমজানে পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামীর মিছিল

মতলব উত্তরে রমজানে পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতে ইসলামীর মিছিল।

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের মতলব উত্তর  উপজেলা ও  ছেংগারচর পৌর শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  (১ মার্চ-২০২৫) সকালে ছেংগারচর  পৌরসভার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর  উপজেলা ও ছেংগারচর পৌর জামায়াতের আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  এক সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।
পদসভা বক্তব্য রাখেন প্রধান অতিথি  বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনের এমপি পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আব্দুল মবিন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ দেওয়ান আবুল বাশার, ছেংগারচর পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলমসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
 প্রধান অতিথি ডা. আবদুল মোবিন বলেন, যারা দ্রব্যমূল্য বিক্রয় করেন অবশ্যই আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ’লাকে ভয় করে পন্যদ্রব্য বিক্রয় করবেন। কেনো না ওজনে কম দেয়ার কারণে হাশরের মাঠে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। কাজেই আত্মশুদ্ধির এই মাসে মহান রবের দিকে পুরোপুরি ফিরে আসুন। আর বিশেষ করে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় খাবারের হোটেগুলো দয়া করে আপনারা বন্ধ রাখুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital