বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০:১৮ পিএম
ফরিদগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ মাদক ব্যবসায়ী লতা ফারুক গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি ফারুক বেপারি ওরুপে লতা ফারুক(৩০) কে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের লেপ্টেনেন্ট কর্নেল নাঈম ও সিনিয়র অফিসার জিয়াউল হক, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের নেতৃত্বে এস.আই জাহাঙ্গীর আলম ও এরশাদ এবং হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন সুমন সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিশকাটালি এলাকায় অভিযান পরিচালনা করে ১১’শ ২৫ পিস ইয়াবা, ১১ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৭২ পিস ফেনসিডিলসহ চাঁদপুর সদর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি ফারুক বেপারীকে গ্রেফতার করা হয়।
আটককৃত ফারুক ব্যাপারি চাঁদপুর সদর উপজেলার উত্তর গোবিন্দিয়া এলাকার মৃত হোসেন বেপারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি ফারুক চাঁদপুর সদরে পরিচিত শীর্ষ মাদক ব্যবসায়ী হওয়ায় ফরিদগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার নিজ পরিচয় গোপন রেখে গত প্রায় দেড় মাস পূর্বে বাসা ভাড়া করে পাইকারি মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে ফারুক ব্যাপারী প্রকাশ লতা ফারুকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ফারুক প্রকাশ লতা ফারুককে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, তাকে জিজ্ঞাসাবাদে মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital