শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অধ্যক্ষ আবু জাফর মাঈনুদ্দিনের চেহলামে হাজারো রোজাদারের অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:০৮ পিএম
অধ্যক্ষ আবু জাফর মাঈনুদ্দিনের চেহলামে হাজারো রোজাদারের অংশগ্রহণ
চাঁদপুর সদর উপজেলার রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের চেহলাম উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ মার্চ ২০২৫, ২ রমজান) বিকেলে রামপুর মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরের পর থেকে কোরআন তিলাওয়াত, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন, খতমে গাউছিয়া অনুষ্ঠিত হয়।
আছরের নামাজের পর রমজানের তাৎপর্য এবং আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের কর্মময় জীবনের উপর আলোচনা করেন সাদ্রা দরবার শরীফের পীর সাহেব আল্লামা জাকারিয়া আল-মাদানী। এরপর মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়।
মিলাদ পরিচালনা করেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাও. এএইচএম আহসান উল্লাহ।
এছাড়া চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, গাউছিয়া কমিটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এই মিলাদ ও ইফতার মাহফিলে সহস্রাধিক রোজাদার মুসল্লি অংশ নেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা জাকারিয়া আল-মাদানী। সবশেষে সকলকে ইফতার করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital