বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরের বুলেট ও আশ্রাফ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:১০ পিএম
যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরের বুলেট ও আশ্রাফ গ্রেফতার
মাদকসহ চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে আশ্রাফ খান ও মোঃ মনির হোসেন বুলেট গ্রেফতার হয়েছে।
৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
জানা যায়, মোঃ মনির হোসেন বুলেট(৩৭) হচ্ছেন চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের খলিশাডুলী মঠখোলার মৃত রহিম মিয়া ও মনোয়ারা বেগম দম্পতীর ছেলে। তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আরেক অপরাধী আশ্রাফ খান (৪২) হচ্ছেন হাফানিয়ার অহিদ খান ও আলেয়া বেগমের ছেলে। তাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, মঠখোলার এই বুলেট হচ্ছে খুব ধূর্ত মাদক কারবারী। আমরা যে দুজনকে ধরেছি তাদের দুজনের বিরুদ্ধেই চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় যথাক্রমে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এরমধ্যে বুলেটের মামলার বাদী হচ্ছেন আমাদের পরিদর্শক তরিকুল ইসলাম এবং আশ্রাফের মামলার বাদী হচ্ছেন পরিদর্শক মোঃ আহসান হাবিব।
মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলছে এবং চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital