শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:৩১ পিএম
শাহরাস্তিতে ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এ ভ্রাম্যমান আদালত এক দোকানির দন্ড দিয়ে অন্যান্যদেরকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন  শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিগার সুলতানার নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় ওই বাজারের বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় অভিযুক্ত এক দোকানিকে দন্ডের আওতায় আনা হয়। একই সঙ্গে মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয়।
পরে অভিযুক্ত দোকানি রেখা ষ্টোরের মালিককে ভ্রাম্যমান আদালত ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার  ২ হাজার  টাকা  অর্থদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে দুই টি মুদি দোকান, দুইটি ফল দোকান, দুইটি  তরমুজের আড়তসহ বেশ কয়েকটি কাঁচা বাজারে অভিযান চালিয়ে দোকানিদের সতর্ক করেন।
এ সময় শাহরাস্তি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ শাহরাস্তি মডেল থানার  সংশ্লিষ্ট অফিসার সহ সঙ্গীয় ফোর্স এ কাজে সহযোগিতা করেন।
সূত্র আরো  জানায়, অভিযান চলাকালে প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় যেন আগামীতে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না করে এবং সকল দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়। একই সঙ্গে জনগণের ভোক্তা পর্যায়ের অধিকার ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে স্থানীয় জনগণ তথা ভোক্তা পর্যায়ে এই ধরনের অভিযানের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital