বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এলজিইডি’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৪:১৩ পিএম
চাঁদপুরে এলজিইডি’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
অধিকার, সমতা সক্ষতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে এলজিইডি’ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির এর সার্বিক তত্ত্বাবধায়নে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শনিবার (৮ মার্চ) সকালে এ উপলক্ষে  তালতলা চাঁদপুর এলজিইডি কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা ও মানববন্ধনে এলজিইডি’র কর্মকতারা অংশগ্রহণ করেন।

এসময় এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী ফুয়াদা হাসান, সহকারী প্রকৌশলী মোঃ তাহসিনুল হোসেন মুকুল, সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা, কমিউনিটি অর্গানাইজার মোঃ রফিকুল ইসলামসহ সদর উপজেলার অর্ধশতাধিক এলসিএস মহিলা কর্মী ও সুপারভাইজার অংশগ্রহণ করেন।

Model Hospital

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।