শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর ১১ সদস্য আটক

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১০:০১ পিএম
চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর ১১ সদস্য আটক
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক নির্দেশনায়, চাঁদপুর সদর মডের থানার অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আওলাদ হোসেন রিকাবদার এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য চাঁদপুর শহরের নাজির পাড়া, দক্ষিণ দাসদী, বঙ্গবন্ধু সড়ক, জামতলা, মুসলিম পাড়া, তালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়ে।
এতে আটককৃত কিশোর গ্যাং সদস্যদের মধ্যে চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ডের নাজিরপাড়া এলাকার আরশাদ গাজীর ছেলে জুবায়েদ হোসেন (১৯), সদর উপজেলার মান্দারী এলাকার বাবুল গাজীর ছেলে মোঃ ইব্রাহিম গাজী (১৯), পৌর ১৪ ওয়ার্ড বাবুরহাট এলাকার জিএম শফিকুল ইসলাম এর ছেলে মোঃ সাহিদুল ইসলাম প্রকাশ রমজান (১৮), ১২নং ওয়ার্ড দর্জি ঘাট এলাকার খান সালেহ আহাম্মেদ এর ছেলে হাসিবুল হাসান প্রকাশ মিরাজ (১৮)।
এছাড়াও চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড নিউ ট্রাক রোড এলাকার ইমরান গাজীর ছেলে আকাশ গাজী (১৯), পৌর ৭নং ওয়ার্ড জামতলা এলাকার নাজির হোসেন এর ছেলে জুনায়েত সিদ্দিক প্রকাশ আপন (১৮), পৌর ৮নং ওয়ার্ড মুসলিম পাড়ার মনির হোসেন এর ছেলে খালেক সাইফুল প্রকাশ জাহিদ (১৮), পৌর ১৩নং ওয়ার্ডের ষোলঘর পাকা মসজিদ এলাকার মনির হোসেন গাজীর ছেলে মোঃ আব্দুর রহমান প্রকাশ শাওন (১৯), ফরিদগঞ্জের সন্তোষপুর এলাকার বিল্লাল হোসেন এর ছেলে সাকিবুল ইসলাম প্রকাশ মামুন (১৮), চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডের আলিমপাড়া এলাকার হারুন শেখ এর ছেলে শেখ ফরিদ (২০) ও পৌর ১৪নং ওয়ার্ডের দক্ষিণ দাদী এলাকার আবু সুফিয়ান এর ছেলে মোঃ সাফিন আহম্মেদ (১৮) কে আটক করা হয়।
আটককৃত ১১ কিশোর গ্যাং এর সদস্যের বিরুদ্ধে এদিন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়। মামলা নং-৩৩, ধারা- ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ পেনাল কোড এবং নন. এফ. আই. আর প্রসিকিউশন নং- ৩৩/২০২৫, ধারা-পুলিশ আইনের ৩৪ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি পুলিশের নিয়মিত অভিযান।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital