বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৬:৪৩ পিএম
মতলব দক্ষিণে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোজাম্মেল প্রধান হাসিব : মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার বাদ জোহর মতলব পৌরসভার দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত দু’বছর পূর্বে বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন স্ট্রোক জণিত কারণে অসুস্থতায় ভূগছিলেন। গত ৫ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে মতলব দক্ষিণ উপজেলার দগরপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…………. রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ছেলে ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল (৬ নভেম্বর) শনিবার বাদ জোহর নামাজে জানাজার পূর্বে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, মতলব পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, মরহুমের একমাত্র ছেলে সানাউল করিম সাগর।

জানাজার পূর্বে বীরমুক্তিযোদ্ধা মরহুম মো. জয়নাল আবেদীনকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মো. মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

Model Hospital

এ সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমান্ডার মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, বিভূতি ভূষন সরকার প্রমুখ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital