শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা-চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:১৭ এম
কুমিল্লা-চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনা ও চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি পিকআপ, দুটি স্টিলের কিরিচ, দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, একটি লোহার শাবল, একটি লোহার রড, একটি মোটা রশি।

এছাড়াও ১৬ কুয়েতি দিনার, ৮০ মালয়েশিয়ান রিঙ্গিত , ৩ হাজার পাঁচশত টাকা এবং ১টি বিদেশি কম্বল উদ্ধার করা হয়।

বুধবার দুপুর সাড়ে বারোটায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন।

Model Hospital

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর কচুয়া উপজেলা মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল হান্নান (৩৫), লক্ষ্মীপুর রায়পুর উপজেলা চরমোহনা গ্রামের সিরাজ মোল্লা ছেলে শরীফ হোসেন (৪৫), কুমিল্লা চান্দিনা, নূরপুর গ্রামের তাজুল ইসলাম ছেলে আলাউদ্দিন, চান্দিনা উপজেলা জোরপুকুরিয়া গ্রামের হাজী রমিজ উদ্দিন ছেলে নজরুল ইসলাম (৬০) ।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি একজন কুয়েত প্রবাসী, ১ মার্চ একজন মালয়েশিয়া প্রবাসীর গাড়িতে চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ডাকাতি হয়েছিল। কুমিল্লা পুলিশ ও ডিবির সার্বিক সহায়তায় একটি চৌকশ টিম গঠন পূর্বক ঘটনাসমূহের ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, তিনটি ঘটনায় একই পিকআপ ব্যবহৃত হয়েছে। এমনকি ঘটনার সাথে জড়িত ডাকাতরা একই দলের সদস্য। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার একটি চৌকস দল আন্তঃজেলা ডাকাত দলের চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানার মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন। তিনি বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার ২০/২৫ জন ডাকাত মূলত ৩টি গ্রুপে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় মহাসড়কে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে। তারা বিমানবন্দর থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রবাসীদের গাড়ির তথ্য পায়। মেঘনা টোল প্লাজা থেকে গাড়ির পিছু নেয় তারা। এরপর নির্জন স্থানে তাদের ব্যবহৃদ পিকআপ দিয়ে প্রবাসীর গাড়িটিকে ব্যারিকেড দেয়। প্রবাসীকে অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital