বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:৩১ পিএম
লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার ১০ নং মডেল লক্ষ্মীপুর ও ১৩ নং হানারচর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ বিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
মেঘনা নদীতে জাটকা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন করতে জেলেদের খাদ্য সহায়তার আওতায় সরকারিভাবে বিনামূল্যে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। পহেলা মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে।
এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর ইউনিয়নের নিবন্ধিত ৩ হাজার ৯০০ শ’ জন ও হানারচর ইউনিয়নে ২ হাজার ১৪৪ জন জেলেদের মাঝে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মকবুল হোসেন, ট্র্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলার উপ সহ কৃষি কর্মকর্তা স্বচ্ছলুর রহমান, হানারচর ইউনিয়নের ট্যাগ অফিসার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ফজলুল হক গাজী, ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভুইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সাংগঠনিক সম্পাদক দাদন খান, হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন টেলু বেপারী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কাদের গাজী, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরু পাটোয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, হানারচর ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ বেপারী, সাধারণ সম্পাদক খোরশেদ মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক তানভীর রাসেল, হানারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital