শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশু ধ র্ষ ণে র চেষ্টায় ইমাম কারাগারে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮:০৩ পিএম
ফরিদগঞ্জে শিশু ধ র্ষ ণে র চেষ্টায় ইমাম কারাগারে

চাঁদপুরের ফরিদগঞ্জে টাকার লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নজির আহমেদ (৫০) নামে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

ঘটনার শিকার শিশুটির পরিবারের কেউ থানায় অভিযোগ না দেওয়াতে অভিযুক্তকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুুলিশ।

উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র ঘটনাটি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শনিবার (১৫ মার্চ) ভুক্তভোগী শিশুটির জবানবন্ধীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Model Hospital

স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন নজির আহমেদ। ঘটনারদিন সন্ধ্যায় শিশুটি তার অন্যান্য সহপাঠিদের সাথে খেলা করছিল। শিশুটিকে টাকার লোভ দেখিয়ে অভিযুক্ত ওই ইমাম তার নিজ কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত ইমাম নজির আহমেদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শিশুটির পরিবারের সদস্যরা বক্তব্য দিতে রাজি না হওয়াতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, স্থানীয়রা অভিযুক্ত ইমামকে নিয়ে একটি সালিশি বৈঠকে বসেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি থানা পুলিশকে জানালে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে নজির আহমেদ নামে ওই ইমামকে থানা হেফাজতে নিয়ে আসছি। পরবর্তিতে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ না পাওয়াতে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital