শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে রামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৮:২১ পিএম
উৎসবমুখর পরিবেশে রামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান, সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ মুরাদ, সাধারণ সম্পাদক খাঁন পারভেজ, সিনিয়র সহ সভাপতি মোঃ সোহাগ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক নাঈম হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মোঃ মাহফুজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি ও সভাপতি পদপ্রার্থী ইয়াছিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইসমাঈল মুন্সি, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিহাব হোসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ইমন, আহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জুয়েল আহমেদ প্রমূখ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদকে যদি কেউ আবারো উজ্জীবিত করতে চায়, তাহলে আমরা গত ১৫ বছরের মতো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদির ঠাঁই হবে না।
ছাত্রদল নেতৃবৃন্দ আরো বলেন, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ এর দক্ষ নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল সুসংগঠিত ছিল।
কিন্তু সাংগঠনিক নির্দেশনা বাস্তবায়নে আমরা চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি। তারপরও এ ইউনিয়নে যারা সক্রিয় হয়ে কাজ করেছে আগামী কমিটিতে তাদেরকে স্থান দেয়া হবে।
উক্ত সম্মেলনে ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিপুপ্তি ঘোষণা করা হয়েছে এবং সহসাই নতুন কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital