বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মদিনা শপিং সেন্টারের দোকান দখলের চেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ১:৩৮ পিএম
চাঁদপুরে মদিনা শপিং সেন্টারের দোকান দখলের চেষ্টা, আদালতের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে মদিনা শপিং সেন্টারের প্রবেশমুখে একটি দোকান দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্রে কালীবাড়ি মন্দিরের সামনে মদিনা শপিং সেন্টারের প্রবেশ মুখে একটি দোকান দখল নিয়ে দোকান মালিক রোটারিয়ান রহিমা বেগমকে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন যাবৎ তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের ও চাঁদপুর আদালতের নিষেধাজ্ঞা মামলা করেছেন।
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপক্ষ আবুল হাসান লিটন পেশী শক্তি ব্যবহার করে রোটারিয়ান রহিমা বেগমের মালিকানাধীন দোকানটি রাতের আধারে দখল করার পাঁয়তারা করছে।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদকে অবহিত করা হলে তিনি এসআই শাহারিনকে ঘটনাস্থলে পাঠানো।
জানা যায়, ৯৩ নং চাঁদপুর মিউনিসিপ্যালিটি মৌজার নির্মাণাধীন মদিনা শপিং সেন্টারে প্রবেশমুখে ৫০ পয়েন্ট ৫৮ সেন্টিমিটার একটি দোকান ২০১৮ সালে ২ ডিসেম্বর স্বর্ণখোলা রোডের মৃত সাদীর মিয়ার মেয়ে রোটারিয়ান রহিমা বেগম ৩০ লক্ষ টাকা মূল্য দিয়ে মফিজ উদ্দিন সরকারের কাছ থেকে দোকানটি ক্রয় করে।
কিন্তু সেই দোকানটি গুয়াখোলা রোডের মৃত হোসেন মিয়ার ছেলে আবুল হাসান লিটনের নজর পড়ে। একজন নিরীহ মহিলার অসহায়ত্বের সুযোগ নিয়ে আবুল হাসান লিটন জোরপূর্বক সেই দোকানটি দখল করার চেষ্টা করেন। এই ঘটনার প্রতিবাদ করলে দোকান মালিক রোটারিয়ান রহিমা বেগম উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে।
আহত রহিমা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় আবুল হাসান লিটন ও তার স্ত্রী রুমা আক্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
দোকান মালিক রহিমা বেগম জানান, ২০১৮ সালে দোকানটি ক্রয় করার পর সেটি দখল নিতে আবুল হাসান লিটন চেষ্টা চালায়। রাতের আধারে দলবল নিয়ে দোকানটি দখল করার চেষ্টা করলে বাধা দিলে লিটন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন। সে পেশী শক্তি ব্যবহার করে অন্যের দোকান দখল করার চেষ্টা চালায়। আবুল হাসান লিটন সরকারী জায়গা দখল সহ হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আদালতের নিষেধাজ্ঞা মামলা দায়ের করা হলে সে আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দোকানটি দখল করার পাঁয়তারা লিপ্ত রয়েছে। সে বিভিন্নভাবে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে, রাতের আধারে বহিরাগত সন্ত্রাসীদের বাড়ির সামনে পাঠাচ্ছে। এখন আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।  ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করে দোকানটি বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান প্রশাসনের কাছে।
এদিকে এই বিষয়ে অভিযুক্ত আবুল হাসান লিটনের মুঠোফোনে বেশ কয়েক বার ফোন করেও সেই রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চাঁদপুর মডেল থানার এসআই শাহরিন জানান, আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করা হয়েছে। সেই লক্ষ্যে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি দোকানটি দখল করার চেষ্টা করে তাহলে আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।