শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বাগাদীতে ট্যাগ অফিসারকে ঘুমে রেখে চাল বিতরণে অনিয়ম 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৫৭ পিএম
চাঁদপুর বাগাদীতে ট্যাগ অফিসারকে ঘুমে রেখে চাল বিতরণে অনিয়ম 
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নে জেলেদের মাঝে  চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে ।এমনকি প্রতি জেলে থেকে খরচের কথা বলে ১০০ টাকা করে উত্তলন করার অভিযোগ উঠেছে ।
১৯ মার্চ বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদে গিয়ে একাধিক জেলের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া  যায়।
জানাযায়, এই ইউনিয়নে মোট জেলে ৫৪৬ জন। এর মধ্যে মোট বরাদ্দ পায় ৫৪০ জনের।সেই হিসেবে   প্রতি জেলেকে ৭৮ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়।কিন্তু চাল দেওয়া হয় ৭৩ থেকে ৭৪ কেজি করে। শুধু চাল কম দেওয়াই নয় এমনকি প্রতি জেলে  থেকে মেম্বারদের মাধ্যমে ১০০ টাকা করে উত্তলন করা হয়েছে। অথ্যাৎ ৫৪৬ জন জেলের কাছ থেকে মোট ৫৪ হাজার ৬ শত টাকা উত্তলন করা হয়।
জানাযায়, এসব অনিয়মের মূল মূল কারিগর ঐ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোঃ শহিদুল। গণমাধ্যম কর্মীরা বিতরণের সময় উপস্থিত হইলে চালের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেয়। উক্ত ইউনিয়নে ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মিজানুর রহমান দায়িত্বে থাকলে ও চাল বিতরণের সময় তাকে পাওয়া যায়নি।
ইউনিয়নের কয়েকজন জেলে জানায়, আমাদেরকে ৭৩ কেজি করে চাল দিচ্ছে। আমাদের  কাছ থেকে মুনির মেম্বার ১০০ টাকা করে নিয়েছে।সবার কাছ থেকেই মেম্বারের মাধ্যমে ১০০ টাকা করে নেওয়ার কথা জানান তারা। এমনকি সচিবের সামনেও জেলেরা অভিযোগ করেন তাদের কাছ থেকে ১০০ টাকা করে খরচের টাকা নিয়েছেন মেম্বারদের মাধ্যমে।
ইউপি সচিব শহিদুল বলেন, আমরা কোন চাল কম দেইনি।তবে তিনি প্রথমে বলেন ট্যাগ অফিসার নামাজে গেছে পরে আবার বলেন কোথায় গেছেন জানিনা।আমি মেম্বারদেরকেও কোন টাকা নিতে বলিনি।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মিজানুর রহমান মুঠোফোনে জানান,আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ চাল কম দেওয়া হয়নি। আপনারা প্রশাসকের বক্তব্য নেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইলে একাধিক বার কল দিয়ে ও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital