বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:০১ পিএম
মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সভা

চাঁদপুরের মতলব উত্তরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে বিট পুলিশিং কার্যক্রম বেগবান করতে আলোচনা ও সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে বিট পুলিশিং কার্যক্রম বেগবান করতে আলোচনা ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  (২৩ মার্চ) বিকেলে উপজেলা কলাকান্দা ইউনিয়নের সিরাজ মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মান্নান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রবিউল হক বলেন, ‘পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগান নিয়ে জনগণকে দ্রুত সময়ে সেবা প্রদান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থতির স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশের সাথে মন খুলে সব বিষয় বলবেন।
পুলিশ আপনাদের সহযোগী হিসেবে কাজ করছে। আপনাদের প্রচেষ্টায় অত্র থানায় সকল অপরাধ নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসংগতি নির্মূূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। তিনি মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন।
আরো বক্তব্য রাখেন, এসআই আবুল কালাম, এএসআই আনোয়ার, কাশেম বেপারী, ইউপি সদস্য সামসুদ্দীন ছৈয়াল, ফয়েজ তাঁতী, মো. স্বপন মিয়া প্রমুখ।
বিট পুলিশিং সমাবেশে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital