বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সাংবাদিকদের সম্মানে ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৯:০৫ পিএম
মতলব উত্তরে সাংবাদিকদের সম্মানে ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ইফতার মাহফিল
মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেলে  মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন, রমজান মাসে তিনি ( ড. মোহাম্মদ জালাল উদ্দিন) ওমরা পালনে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন। তাই ওনার অনুপস্থিতিতে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদ খাঁন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন পাটোয়ারী, যুবদল নেতা ফরহাদ সহ নেতৃবৃন্দ।
এ সময় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জনগণের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital