বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নগ্ন করে মুক্তিপণ নেয়ার ঘটনায়

৫ লাখ না দিলে নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিদাতা হাবিব আটক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৪০ পিএম
৫ লাখ না দিলে নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিদাতা হাবিব আটক

চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবির অভিযানে চাকুরিজীবী এক ব্যবসায়ীর কাছ থেকে নগ্ন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার ঘটনায় আরো একজন আটক হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯ টার দিকে শহরের কালীবাড়ি থেকে এজাহারনামীয় ডিবির এসআই মিজানুর রহমান গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি চাঁদপুর শহরের কোড়ালিয়া (মিয়া বাড়ীর ঘাট সংলগ্ন গাজী বাড়ী), পৌর ৮নং ওয়ার্ডের মালেক গাজীর ছেলে হাবিব গাজী (৩৩)।

গ্রেফতারকৃত হাবিব গাজীর বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

Model Hospital

এ ঘটনার সাথে জড়িত আরো তিনজন আসামি মাহমুদা ইসলাম সাথি, শাহাদাত হোসেন ও মোহাম্মদ ইউসুফকে সোমবার (২৪ মার্চ) রাতে আটক করা হয়। আটকের পর তাদের নিউজ এবং ভিডিও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুরে প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। এবং তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ফেসবুক পোস্ট করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮৩/ ২৫০ তারিখ, ২৫/০৩/২০২৫।

উল্লেখ্য: গত ১৪ ডিসেম্বর আতঙ্কিত আসামীরা ভুক্তভোগী মহসিন মাতব্বরকে বিষ্ণুদি মাদ্রাসা রোডের হাজী আক্তার হোসেন খানের মালিকানাধীন তাজমহল মনোয়ারা ম্যানশন নামক বাসার নিচতলায় নিয়ে জোর পূর্বক মারধর ও পড়নে থাকা জামা কাপড় খুলে নগ্ন করে ভিডিও করেন এবং আটকিয়ে রেখে ১০ লক্ষ টাকা দাবী করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital