বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের বিক্ষোভ মিছিল

আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য : জয়নাল আবেদীন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯:৪৩ পিএম
আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য : জয়নাল আবেদীন

গাজায় নজিরবিহীন ইসরায়েলী হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে করেছেন চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

গাজায় নজিরবিহীন ইসরায়েলী হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমা শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডের ইলিশ চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহা. আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মুহা জয়নাল আবেদীন।

তিনি বলেন, মানবতার সর্বোচ্চ অবমাননা করে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের জীবন শুরুর আগেই তাদের হত্যা করা হচ্ছে। আজ যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ না হই, তবে কাল তারা সারা বিশ্বের মুসলিমদের নিশ্চিহ্ন করে দেবে। ইহুদিরা, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সংগ্রামী মুসলিম ভাইয়েরা, এক হন এবং প্রতিবাদ জানান।’ আমাদের শক্তি সঞ্চয় করে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য।

Model Hospital

তিনি বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা কেন মজলুমদের পাশে দাঁড়াচ্ছো না, কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছ না। যখন ফিলিস্তিনের মানুষের উপর আঘাত করা হয়, সেই আঘাত আমাদের কলিজায় লাগে। আমরা প্রত্যাশা করি আবারও খালিদ বিন ওয়ালিদ আসবে। তরুণ প্রজন্মের মধ্যেই খালিদ বিন ওয়ালিদ ফিরে আসবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ বেপারী ও ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি শাহ্জামাল গাজী সোহাগ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসাইন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাঃ মুজিবুর রহমান, ইসলামিক শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলার সহ-সভাপতি মাও. বোরহান উদ্দিন, ইসলামী যুব আন্দোলন চাঁদপুরের সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সহ সভাপতি বিএম ফয়সাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সিরাজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital