শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের নিসচার বিলবোর্ড স্থাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৬:৫৩ পিএম
ফরিদগঞ্জের নিসচার বিলবোর্ড স্থাপন

এস এম ইকবাল : ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই শাখার (নিসচার) উদ্যোগে সচেতনতা মূলক প্রচারনার অংশ হিসেবে বিলবোর্ড স্থাপন।

৬ নভেম্বর শনিবার সকালে উপজেলার পাইকপাড়া উত্তর ও দক্ষিন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিলবোর্ড স্থাপন করা হয়। এসময় নিরাপদ সড়ক চাই সংগঠন (নিসচার) সদস্য আমান উল্লাহ খাঁন ফারাবীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের সদস্যরা বলেন, এ সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল সড়ক পথে সাধারণ মানুষের নিরাপদে চলাচল করাসহ যানবাহন চালক কারীরা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি একথাটা স্বরন করিয়ে দেওয়া। কারণ সময় একটু বেশি হলেও কাজ সম্পন্ন করা যাবে। কিন্তু জীবন চলে গেলে জীবন পিরে পাবেন। এই বিলবোর্ড গুলোর মাধ্যে সড়কে মটর সাইকে চালক, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কাবার ব্যান চালক, পিকআপ চালকসহ সকল ধরনের যান চলাচল কারীকে আহ্বান করি, “সড়কে গাড়ী ধরী চালান, নিরাপদে বাড়ী পিরেন”. কারণ আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে। ক্রমান্নয়ে ফরিদগঞ্জ উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে একই ভাবে এবিলবোর্ড স্থাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ৭নং পাইকপাড় উত্তর ইউনিয়নের স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদ মোশারফ পাটওয়ারী, ব্যবসায়ী ও সমাজ সেবক তসলিম উদ্দিন, প্রত্যয় পাঠাগারের পরিচালক মাছুম পাটওয়ারী, যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান তারেক, ইউছুফ বেপারী, তানজীল প্রমূখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital