বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৩২ কেজি গাঁজাসহ সৈকত গ্রেফতার যৌথবাহিনীর হাতে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ২:০৮ পিএম
মতলব উত্তরে ৩২ কেজি গাঁজাসহ সৈকত গ্রেফতার যৌথবাহিনীর হাতে

চাঁদপুরের মতলব উত্তরে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Model Hospital

তিনি আরও বলেন, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে ইতোমধ্যে অনেক অপরাধী আইনের আওতায় এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital