শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মহামায়ায় সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ পিএম
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মহামায়ায় সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় মহামায়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হতে বাদ আছরের নামাজের পর বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজারে সিদ্দিক মোক্তার মার্কেট মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে এক পথ সভায় বক্তারা বলেন,  ফিলিস্তিনে মুসলিমদের উপর ইসরায়েল নির্বিচারে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে নারী শিশুসহ সকল স্থাপনা ধবংস করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় বক্তারা বাংলাদেশ অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান জরুরি ভিত্তিতে সকল ইসরায়েল এর পণ্য বর্জন ও নিষেধাজ্ঞা করার জন্য।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে যোগ দেন। মহামায়া এলাকার তৌহিদি জনতা ও যুব সমাজ সহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে উক্ত মিছিলে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital