বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:২১ পিএম
আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত

চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের হল রুমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির ও আল আমিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও গভর্নিং বডির সদস্য এড. মোঃ শাহজাহান মিয়া, চাঁদপুর পৌর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আল আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী বৃন্দ।

Model Hospital

বিদায় অনুষ্ঠানে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital