বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কারাগারে দিপু মনির জন্য তৈরি হচ্ছে ভিআইপি কক্ষ!

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:৩১ পিএম
চাঁদপুর কারাগারে দিপু মনির জন্য তৈরি হচ্ছে ভিআইপি কক্ষ!

চাঁদপুর জেলা কারাগারে প্রথম শ্রেণির (ভিআইপি) কারাবন্দিদের রাখার কোনো সুব্যবস্থা নেই। কারাগারটিতে নারী বন্দিদের জন্য চারটি কক্ষ রয়েছে। এরমধ্যে একটি কক্ষকে আধুনিকায়ন অর্থাৎ এতে টাইলস, কমোড, খাট, চেয়ার, টেবিল, পত্রিকা, বিধিমোতাবেক বই সরবরাহসহ উন্নত খাবারের ব্যবস্থা করে ভিআইপি মানের করা হচ্ছে।

সূত্র বলছেন, ফ্যাসিবাদী সরকারের সাবেক মন্ত্রী দীপু মনিকে চাঁদপুর জেলা কারাগারে রাখার জন্যেই এমন ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী চাঁদপুর সদর আসনের সাবেক এমপি ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুর আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে এখানে এসব মামলা হয়।

চাঁদপুর আদালতে এসব মামলায় দীপু মনিকে হাজিরা দিতে হবে। সেজন্য প্রথম শ্রেণির নারী কারাবন্দির জন্য চাঁদপুর কারাগারে আলাদা কক্ষ তৈরি করা হচ্ছে বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে। বর্তমানে জেলা কারাগারটিতে নারী বন্দিদের জন্য পূর্বদিকে যে তিনটি আলাদা কক্ষ রয়েছে সেখানেই এ ভিআইপি মানের উন্নত কক্ষ প্রস্তুত করা হচ্ছে।

Model Hospital

দীপু মনিকে ইতোপূর্বে চাঁদপুর আদালতে হাজির করার উদ্যোগ নিলেও নিরাপত্তার অভাবে শেষ পযর্ন্ত তা বাতিল করা হয়।

ঐ সময়ে চাঁদপুর আদালতে হাজির করার খবর জানাজানি হয়ে গেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফুঁসে ওঠে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital