রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা : ইঞ্জি. মমিনুল হক

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:৫৬ পিএম
আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা : ইঞ্জি. মমিনুল হক

রামচন্দ্রপুর ভুঁইয়া একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে ইউনিয়নের রামচন্দ্রপুর ভুঁইয়া একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে, এই দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। দেশের সমৃদ্ধির পাশাপাশি সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। তাই আসুন, আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ হয়ে সমাজ, দেশ ও জাতীর উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। যারা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলো, রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হবে। পাশাপাশি তারা আমাদের নেতাকর্মীদের উপর যে নিপিড়ন ও নির্যাতন এবং মানুষের উপর যে জুলুম-অত্যাচার করেছে, আমরা তাদের মতো এমন আচরন কারো সাথে করবো না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর যুবদলের সাবেক মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন প্রমুখ।

Model Hospital

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফউল্যাহ্ সাইফুল মাস্টার সভাপতিত্বে সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা কাইয়ুম পাটওয়ারী, কাউছার মোল্লা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাছান ভুইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটওয়ারী ও ছাত্রদল নেতা আব্দুল হাদী প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমান হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ বাস্তবায়নে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ইউনিয়নের কয়েক সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।