করফুলেন্নেছা কলেজে নবীনবরণ ও ক্রীড়া পুরস্কার বিতরণ
শিক্ষার্থীদের পাঠগ্রহনে মনোযোগী হতে হবে : নিরুপম মজুমদার
মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১:৪১ এম
শাহরাস্তিতে করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০-এপ্রিল) সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আহমেদ হোসেন মজুমদারের সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগতমান অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের পাঠগ্রহনে মনোযোগী হতে হবে, তাহলেই কাঙ্খিত শিক্ষা অর্জন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানে মেধা আহরণ করতে হবে, তাহলেই বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতামুলক বাজারে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সহজতর হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার।
সভায় আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক তারেক বিন আলী, রসায়ন বিভাগের প্রদর্শক মো: সেলিম পাটোয়ারী লিটন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ, পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক শিল্পী হালদার, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মো: হুমায়ুন কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক এ কে এম রুহুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কৃষ্ণ কান্ত পাল, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সন্জয় রায় প্রমুখ।
সভায় নবীন শিক্ষার্থীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কৃত করা হয়।





