বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সভাপতি-আখম বাহাউদ্দিন ও সাধারণ সম্পাদক  আশিকুজ্জামান

মতলব উত্তরে বাংলাদেশ সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১০:৩৯ পিএম
মতলব উত্তরে বাংলাদেশ সপ্রাবি প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

সভাপতি-আখম বাহাউদ্দিন ও সাধারণ সম্পাদক  আশিকুজ্জামান

৮৯নং  নাউরী সপ্রাবির প্রধান শিক্ষক আবুল খায়ের মোঃ বাহাউদ্দিনকে সভাপতি ও ওটারচর সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ আশিকুজ্জামানকে সাধারণ সম্পাদক করে চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ- নজরুল) গ্রুপের কমিটি গঠিত হয়েছে।

১মে বৃহস্পতিবার  ৯নং দক্ষিণ ব্যাসদি মডেল সপ্রাবিতে মতলব উত্তরের সকল সরাসরি, পদোন্নতি প্রাপ্ত ও জাতীয়করনকৃত প্রধান শিক্ষকদের মতামত ও সমর্থনের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।

এসময় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম  নির্বাহী সভাপতি রঞ্জিত ভুট্টো মণি ও  সহসভাপতি মোঃ শামীম হোসেন মিজি অনলাইন প্লাঠফর্মে থেকে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা ও কুলসুমা আক্তার সহসভাপতি- শ্রী কৃষ্ণ পাল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ শাহজাহান,মোহাম্মদ আনোয়ার হোসেন, নুরজাহান, নুরুন্নাহার, মানসুরা।

এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস ও শিরিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা আক্তার, ফখরুল ইসলাম খান ও আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক সরকার মোহাম্মদ সাহেদুজ্জামান ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক মীর মঈনুদ্দীন আহম্মদ, সহদপ্তর সম্পাদক নয়ন মনি, অর্থ বিষয়ক সম্পাদক – বিল্লাল হোসেন, সহ-অর্থ বিষয় সম্পাদক কামরুন্নাহার হাসিনা, মহিলা বিষয়ক সম্পাদক কুহিনুর আক্তার, সহমহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ ছালিমা নাজনিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবদুল ওয়াদুদ মিয়াজী,মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক হান্নান খাঁন, সহ মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক  জহিরুল ইসলাম সেলিম।

Model Hospital

এছাড়াও কোঅপ্ট পুরুষ সদস্য – মোঃ মঞ্জুর কবীর, আবুল কালাম আজাদ, শাহনুর এবং কোঅপ্ট মহিলা সদস্য- সালমা আক্তার, জোবায়দা ও সোহানা ইসলাম নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital