শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দৈনিক দিনকালের ফরিদগঞ্জ প্রতিনিধি সোহেল

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:৪৬ পিএম
দৈনিক দিনকালের ফরিদগঞ্জ প্রতিনিধি সোহেল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পাদিত দেশের শীর্ষ জাতীয় পত্রিকা দৈনিক দিনকালের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক সোহেল খান।
পত্রিকাটির মফস্বল সম্পাদক আনোয়ার কবির বুলু স্বাক্ষরিত এক পত্রে বুধবার (৪মে) থেকে এ নিয়োগ কার্যকর হয়।
সোহেল খান ২০১৪ সালে জাতীয় দৈনিক ভোরের আওয়াজ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
অতঃপর ২০১৮ সালে দৈনিক দিনকাল পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত অবস্থায় তিনি পাঠক মহলে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছেন। কিন্তু পতিত সরকারের তৎকালীন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভিন্ন মামলা-হামলার স্বীকার হয়ে প্রবাসে পাড়ি জমান।
সাংবাদিক সোহেল খান পত্রিকাটির সম্পাদক ও কলাকুশলীসহ সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পেশাগত দায়িত্ব পালনে সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital