শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে পিকআপ ভ্যান খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ৮

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৭:০৭ পিএম
মতলবে পিকআপ ভ্যান খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ৮
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে (সেচ ক্যানেল) ১ জন নিহত হয়েছে।
এঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬ টার দিকে উপজেলার ভাটিরসূলপুর নামক স্থানে বেরীবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে এই মতলব-শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআট ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে পড়ে যায়। ঘটনাস্থলেই মোঃ আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামে। তার পিতার নাম মোঃ হামিদ মোল্লা। তিনি লক্ষীপুরের রায়পুর থেকে কাপড়ের ব্যবসা করতেন। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়া মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।
আহতের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে আর ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহত ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায় ও বাসেদ, মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারা লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital