ছাত্রনেতা সুমন আশিকাটি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত
এই প্রতিবেদককে আশিকুর রহমান সুমন বলেন ১৯৯১ সালে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হই। ১৯৯৬ সালে আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুর ৫নং ওয়ার্ড ছাত্রদলের ক্রিয়া সম্পাদকের দায়িত্ব পালন করি। ১৯৯৮ সালে ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। ২০০১ সালে ইউনিয়ন ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক ও ২০১১ সালে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হই। ২০১৫ সালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ২০২২ সালে আশিকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি।









