বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হলেন হাইমচরের মাহবুব উল আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:৩৫ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হলেন হাইমচরের মাহবুব উল আলম
চাঁদপুর জেলার হাইমচরের কৃতি সন্তান মোঃ মাহবুব-উল-আলম বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন।
গত বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে (উপসচিব) জামিলা শবনম স্বাক্ষরিত সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিয়াম ফাউন্ডেশন মহাপরিচালক থেকে বদলী করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। এরপর  সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এই কর্মকর্তা।
ইতোপূর্বে তিনি ডাক ও টেলিকমিউনিকেশন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বিসিএস একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফেনী জেলা আরডিসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পি.এস, কুমিল্লার দ্বেবিদার উপজেলা অফিসার নির্বাহী অফিসার  হিসেবে দায়িত্ব পালন করেন।
বিসিএস প্রশাসন ক্যাডারে ১১ম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রশাসনে  খুব সৎ ও দক্ষতা ও আন্তরিকতা  সাথে দায়িত্ব পালন করেন এই কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলমকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম চাঁদপুর জেলার  হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের পাটওয়ারী বাড়ীতে জন্মগ্রহণ করেন। বিবাহিত জীবনে তিনি ২ সন্তানের জনক।
তিনি ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ষ্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির হাইমচর এর অন্যতম উপদেষ্টা। তার কর্মজীবনের সাফল্যে চাঁদপুর-হাইমচরবাসী আনন্দিত ও গর্বিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital