বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:০০ পিএম
হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ মে) বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হাজীগঞ্জ-কচুয়া সড়কের পাশে মকিমাবাদ-কাজিরগাঁও চৌরাস্তা এলাকায় আয়োজিত মেলার স্টলস্থলে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত (উড়িয়ে) করে এ মেলার উদ্বোধন করা হয়।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সংবাদকর্মীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, কাজী এন্টার প্রাইজের পক্ষে মো. শাহেদুল ইসলাম চাঁদ (চান মিয়া) ও মো. আকতার হোসেন।

প্রেস ব্রিফিংয়ে চাঁন মিয়া জানান, চিত্ত-বিনোদনের অংশ হিসেবে হাজীগঞ্জে মেলার আয়োজন করা হয়েছে।

Model Hospital

তিনি বলেন, শিশু-কিশোররা এখন মোবাইল ফোনে আসক্ত। নগরায়নের এ যুগে খেলাধূলা ও চিত্ত বিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই। তাই, উন্মুক্ত পরিবেশে আমরা আজ (বুধবার) মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করেছি। এখানে বিনোদনের জন্য শিশুতোষ ১২টি রাইড ও সার্কাসের আয়োজন রয়েছে।

অসামাজিক কার্যক্রম মুক্ত পরিবেশ উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ধ্যায় আলোকসজ্জার মাধ্যমে মেলার স্থলকে সৌন্দয্যময় ও আলোকিত করা হয়েছে। যা সবার মন কেড়ে নেবে। মেলায় আগত দর্শনার্থীগণ চমৎকার পরিবেশে সময় কাটানোর পাশাপাশি কেনাকাটা ও ভোজন-বিলাস করতে পারবেন।

এসময় তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে মেলার আয়োজক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. আবুল কালামসহ অন্যান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital