বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে সাইফুল ইসলাম গাজী বিএনপির যুগ্ম সম্পাদক মনোনীত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:৪৭ পিএম
শাহমাহমুদপুরে সাইফুল ইসলাম গাজী বিএনপির যুগ্ম সম্পাদক মনোনীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন বিএনপি সংগঠনের একনিষ্ঠ কর্মী মোঃ সাইফুল ইসলাম গাজী।
গত শুক্রবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাঁদপুর সদর উপজেলা কমিটির আহবায়ক শাহজালাল মিশন ও সদস্য সচিব এ্যাড. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। পরে গত শনিবার (৩ মে) দুপুরে অনুমোদনকৃত পূর্ণাঙ্গ কমিটি শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের হাতে তুলে দেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন ও যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সাগর।
সাইফুল ইসলাম গাজী সুমন পেশাগতভাবে কেয়ারগিভারস ইনস্টিটিউট অব চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। এছাড়াও এস.এন ফিনান্সিয়াল সলিউশন এর স্বত্বাধিকারী। কর্মজীবনের পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন।
শিক্ষাজীবনে তিনি ছাত্রদল রাজনীতি করেছেন। পরবর্তীতে তিনি ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০২৩ সালের ইউনিয়ন যুবদলের কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি একই বছরের কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের চাঁদপুর জেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মোঃ সাইফুল ইসলাম গাজী সুমন ছাত্র ও যুব রাজনীতির পরে ২০২৪ সালের গঠিত কমিটিতে বর্তমানে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি এবং সর্বশেষ গঠিত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাকে মনোনীত করা হয়। দীর্ঘ সময়ের এই শহীদ জিয়ার আর্দশের রাজনীতির সাথে থেকে কাজ করা সাইফুল ইসলাম ইউনিয়ন বিএনপির কমিটিতে স্থান পাওয়ায় আগামী দিনগুলোতে নেতাকর্মীদের সাথে নিয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপিকে আরো গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মজীবন ও রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন।
তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাটেরগাঁও গ্রামের বাসিন্দা মৃত সিরাজ গাজীর ছেলে। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার উপর অর্পিত দায়িত্ব পালনে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আমি এই রাজনীতিতে থেকে সমাজের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং দলীয় নেতাকর্মীদের পাশে থেকেও কাজ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
সাইফুল ইসলাম গাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।এদিকে তাকে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং নিজ ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
জানা যায়, উক্ত কমিটিতে স্বপন মাহমুদকে সভাপতি, মোঃ নাহিদ খানকে সিনিয়র সহ সভাপতি, মোঃ কামাল মিজিকে সাধারণ সম্পাদক, শাহজালাল দেওয়ানকে সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও মোঃ শফিক কবিরাজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদন দেয়া হয়। এর আগে গত৯ মার্চ ইউনিয়নের মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital