শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে ৮নং ওয়ার্ডের ফুলেল শুভেচ্ছা
মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ১০:০৪ পিএম
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৭ মে) সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজিসহ অন্যান্য নেতৃবৃন্দকে এ শুভেচ্ছা জানানো হয়।
উক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান পাটওয়ারীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করে মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করতে পরস্পর পরস্পরের সহযোগিতা কামনা করেন।
উক্ত ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সহসভাপতি মুজিবুর রহমান ঢালী, দেলোয়ার হোসেন দুলু, সেলিম হাজী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাইফুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ পাটওয়ারী, আবু ইউছুফ রাসেল, সদস্য আব্দুল লতিফ খান, হোসেন শহীদ, হানিফ তালুকদার, শুক্কুর গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





