বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও বাংলাদেশ গণঅভ্যুত্থানের পথে হাঁটবে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:৪১ পিএম
দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আবারও বাংলাদেশ গণঅভ্যুত্থানের পথে হাঁটবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জুলাই রক্তের ওপর পা রেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে। স্বপ্ন ছিলো সকল খুনের বিচার হবে, বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করবে, বিগত ১৬ বছরে ঘটে যাওয়া সকল গুম, খুনের বিচার হবে, সর্বোপরি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল নিষিদ্ধ হবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ করছি অন্তর্বর্তীকালীন সরকারের  ৯ মাস পার হয়ে গেলেও এসবের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। আমরা পরিস্কারভাবে বলতে চাই! দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আবারও বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের দিকে যাবে।
আজ বিকাল ৩টায় বিপণীবাগ পার্টি হাউজে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা-উপজেলা দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল তারবিয়াতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।
জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, মাওলানা আফসার আহমাদ, হাফেজ মাওলানা জামিল আহমাদ জাকির, শহজামাল গাজী সোহাগ, মাওলানা হেলাল আহমাদ, হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ তফাদার, আলহাজ শরিফুল্লাহ মজুমদার  মাওলানা নুরুদ্দীন খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, আমরা আমরা একটি আদর্শ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করে গণমানুষের অধিকার নিশ্চিত করতে চাই। এ জন্য জেলা-উপজেলা দায়িত্বশীলকের ত্যাগ ও কোরবানির নজরানা পেশ করতে হবে। গণমানুষের কর্ণকুহরে ইসলামী সোনালি সমাজের দাওয়াত পৌঁছে দিতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital