বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই : মতলবে ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:৪৫ পিএম
ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই : মতলবে ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে?

৯ মে শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ বোরহানুদ্দীন (রা.) ও জান্নাতুল- বাক্কী’র বাসিন্দা আল্লামা শায়খ ড. মানযূর আহমানিউজদ (রা.) এর ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী)’র মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধন অতিথির বক্তব্যে সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের দোয়ার অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিগন।

ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতাতু-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার সঞ্চালনায় আলোচিত ইসলামিক বক্তা ড. এনায়েতুল্লাহ আবাবাসী আরো বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মেটেও মেনে নেয়া যায়না।

Model Hospital

তিনি আরো বলেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারেনা। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিৎ করা হোক।

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে দোয়ার অনুষ্ঠানে হেলিকাপ্টারে করে আলোচনা পেশ করতে আসেন সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ থেতে দুর্নীতি কি চলে গেছে, না চলে যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই। তাই একাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বেশ কয়েক সহস্ত্রাধিক ভক্ত সমর্থকরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital