শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ-জামাত কমিটির প্রস্তুতি মুলুক সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:০৫ পিএম
চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ-জামাত কমিটির প্রস্তুতি মুলুক সভা
প্রতি বছরের ন্যায় এবার ও চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১মে )বাদ এশা ডিসি অফিস সংলগ্ন কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবরের চেম্বারে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাত কমিটির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে ও জিপি অ্যাড. এ.জেড এম রফিকুল হাসান  রিপন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
 উপদেষ্টা আঃরশিদ সর্দার,সহ-সভাপতি আঃরশিদ মাষ্টার,  ভিপি জিপি এ্যাডভোকেট আক্তার হোসেন সরকার,এ্যাডভোকেট গোলাম মোস্তফা,গোলাম মর্তুজা আপেল চৌধুরী,মাওলানা জসিমউদদীন,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক মো.শরীফ সরকার, প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাড. সেলিম আকবর বলেন, আবহওয়া অনুকূলে থাকলে প্রতিবছরের ন্যায় এবারও আমরা শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতের সাথে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আদায় করবো।
নামাজের সময় সঠিক সময়ে জানিয়ে দেয়া হবে।
ঈদের জামাত নিরাপত্তা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital