বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আবুল ডাক্তারের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১১:৩১ পিএম
আবুল ডাক্তারের দাফন সম্পন্ন
চাঁদপুর জেলা বারের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা শহরের পুরাণবাজার পূর্ব জাফরাবাদ গাজীবাড়ী নিবাসী আলহাজ্ব আবুল হোসেন গাজী (৭৯) আবুল ডাক্তার রোববার (১১ মে ২০২৫) রাত ৮.১৫ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তিনি বেশ কিছুদিন যাবত বুকের ব্যাথাজনিত রোগে ভুগছিল।
গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল।
তিনি চার ছেলে এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও  গুনোগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১২ মে) বাদ যোহর পুরান বাজার পূর্ব জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের।
এ সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক সহ সিনিয়র আইনজীবীগণ ও এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
পরে পারিবার কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital