বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম পুলিশের চুরি হওয়া অস্ত্র হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:১১ পিএম
চট্টগ্রাম পুলিশের চুরি হওয়া অস্ত্র হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার

হাজিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১টি চাইনিজ রাইফেল (সিএমপি লেখা), ১টি পয়েন্ট ২২ এয়ার রাইফেল ও চাইনিজ রাইফেলের গুলি।

গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় শুরু হয়েছে যৌথবাহিনীর সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ মে) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে এদিন বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বলাখাল এলাকায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া একটি ৭.৬২ মিঃ মিঃ চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়ে।

এছাড়াও স্থানীয়ভাবে তৈরী একটি ৭.৬২ মিঃ মিঃ রাইফেল, ১ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরী হাত বোমা উদ্ধার করেন সেনাবাহিনী ও পুলিশের একদল সদস্য।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital