বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাহার আহম্মেদ তানভীরকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৯:৪৪ পিএম
শাহরাস্তি যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাহার আহম্মেদ তানভীরকে বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতাহার আহম্মেদ তানভীরকে দল থেকে বহিষ্কার করেছে।

আজ ১৩ মে ২০২৫, যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতাহার আহম্মেদ তানভীরের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ মহানগরের রাজীব হোসেন রাজীব এবং টাঙ্গাইলের সেন্টু খানকেও বহিষ্কার করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিটি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত হয়ে গণমাধ্যমে পাঠানো হয়।

Model Hospital

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শাহরাস্তি উপজেলা শাখার নেতারা বলছে, বহিষ্কৃত নেতাদের কর্মকাণ্ডের দায়দায়িত্ব দল নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদের।

এ বিষয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সময়োচিত এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন, আবার কেউ বলছেন—দলের ভেতরে ভিন্ন বলয়ের আধিপত্য বিস্তারের লড়াইয়ের শিকার হয়েছেন আতাহার।

যুবদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন কঠোর সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, আতাহার আহম্মেদ তানভীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের রাজনৈতিক কার্যক্রমে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital