বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডেভিল হান্টের অভিযানে ইউপি সদস্য ও যুবলীগ নেতা আটক

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:১২ পিএম
ফরিদগঞ্জে ডেভিল হান্টের অভিযানে ইউপি সদস্য ও যুবলীগ নেতা আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে দুই রাজনৈতিক নেতা আটক হয়েছেন। তারা হলেন—রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউনুস ও রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতা কামাল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে ২০২৫) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক আরিফ হোসেন সরকার, আমজাদ হোসেন এবং সহকারী উপপরিদর্শক জুমায়েত ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পরে মঙ্গলবার (২০ মে) দুপুরে তাদেরকে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলাটি ২০২২ সালে উপজেলা বিএনপি অফিসে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়েছিল।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম অভিযান ও আটক সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ফরিদগঞ্জে সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘ডেভিল হান্ট’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital