শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃ ত্যু

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:১৫ পিএম
মতলবে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃ ত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাউছার (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা ৩০ মিনিটে দুর্গাপুর ইউনিয়নের কলসভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. কাউছার ওই বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে একটি ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার ডোবার পানিতে পড়ে গেলে সেটি উঠাতে গিয়ে তিনি পানিতে নামেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ভিকটিমের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। উভয় পক্ষের কেউ কোনো অভিযোগ না করায় আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল না।
জানা যায়, নিহত মো. কাউছার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের বাসিন্দা এবং জহির হাসানের পুত্র। তিনি লবাইরকান্দি আল আমিন এতিমখানা মাদ্রাসার আলিম শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎসংযোগ ও নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা গ্রহণের দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital