বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাইক কিনে না দেয়ায় গলায় ফাঁ স দিলো কিশোর

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:২০ পিএম
চাঁদপুরে বাইক কিনে না দেয়ায় গলায় ফাঁ স দিলো কিশোর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল না পেয়ে অভিমানে মো. ফাহিম হোসেন (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২০ মে) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. ফাহিম হোসেন মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের উত্তর ফতেপুর গ্রামের তিনঘরিয়া কান্দি এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল চেয়ে আসছিল। গতকাল রাতে সে আবারো মোটরসাইকেল কেনার জন্য চাপ দিলে তার বাবা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখন মোটরসাইকেল কিনে দিতে পারবেন না। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়ে ফাহিম। রাতের কোনো এক সময়ে অভিমানে নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন তিনি। পরদিন সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় মা ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, পারিবারিক অভিমানের জের ধরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেল না পেয়ে ওই কিশোর আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital